বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ শুরু 
সারাদেশ

বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ শুরু 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিআরটিএ বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান ও সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলমসহ কর্মকর্তারা উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাওয়া যাবে। বিআরটিএ’র অন্য কার্যক্রমও এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।

বিশেষ সেবা সপ্তাহ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা