মুকসুদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সারাদেশ

মুকসুদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশের খাদ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। মরদেহের শরীরে সরকারি হাসপাতাল লেখা বেডের চাদর জড়ানো ছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পথচারীরা ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা