সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ যুবক

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে সুমন প্রকাশ রামু (৩৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সকালে আকমল আলী রোড এলাকার ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজী ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: এমপি আনার হত্যায় ৩ বাংলাদেশি আটক

পুলিশের সূত্রে জানা যায়, মূলত ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে আকমল আলী সড়কের হাজী ইউসুফ বাড়ির পাশে থাকা পরিত্যক্ত জায়গায় জং ধরা ১টি ঢেউটিন কুড়াতে যান। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনারস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, সকালে আকমল আলী রোড থেকে ফোনে ১ জন খবর দেন যে, অজ্ঞাত ১টি মানুষের লাশ পড়ে আছে। এই খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। মৃত সুমন বন্দরটিলার বাসিন্দা ছিলেন। তিনি বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করত। মৃতের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা