সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলায় ট্রাকের ধাক্কায় মো. খাইরুল ইসলাম (৪৫) নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল

রোববার (১৯ মে) রাতে ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

আরও পড়ুন: হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি তা টেনে নিয়ে সামনে আগাতে থাকেন। এ সময় তুষখালি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা