সংগৃহীত
সারাদেশ

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে ‘সাথী কোল্ডস্টোর‘ নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ লাখ মুরগির ডিম পাওয়া গেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর পরে ডিমগুলো দ্রত বাজারজাতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

শনিবার (১৮ মে) বিকেল ৫টায় উপজেলার ঘোড়াধাপহাটে এ অভিযান চালিয়ে ডিম জব্দ ও জরিামানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

তিনি বলেন, সাথী কোল্ডস্টোরেজে অবৈধ ডিমের মজুত পাওয়ায় কৃষি বিপণন আইনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়েছে এবং অবশিষ্ট ডিম গুলো অতি দ্রুত বাজারজাত করতে মুচলেকা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা