ছবি: সংগৃহীত
সারাদেশ

গজারিয়ায় পুলিশ-সাংবাদিককে মারধর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর করেছে আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার সমর্থকরা।

আরও পড়ুন: ২০ মিনিটেও পড়েনি ভোট

এ সময় ঘটনাটির ছবি তুলছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন। এতে চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে তাকে আহত করে।

সেই সঙ্গে কেন্দ্রের ভেতরে থাকা কমপক্ষে ৭ জন সাংবাদিককে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

বুধবার (৮ মে) সকাল সোয়া ৯ টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সাংবাদিক গোলজার হোসেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার কবলে ইউএনও

এ ঘটনায় অভিযুক্ত মনিরুল হক মিঠু হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মারধরের ঘটনায় নেতৃত্বে ছিলেন মিঠু চেয়ারম্যানের ভাতিজা তানভীর হক তুরিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সমর্থক মনিরুল হক মিঠু তার লোকজন নিয়ে জড়ো হচ্ছিল। পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় কেন্দ্রের দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য মো. সোহেল সবাইকে সরে যেতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় মিঠু ও তার লোকজন। ঘটনাটির পাশ থেকে ছবি এবং ভিডিও করছিলেন সাংবাদিক গোলজার হোসেন।

আরও পড়ুন: ইভিএমে ভোটারদের ভোগান্তি

পরে পুলিশকে রেখে সাংবাদিকের ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করতে থাকেন মিঠু ও তার লোকজন। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকরা এসে আহত সাংবাদিককে উদ্ধার করেন।

খবর পেয়ে একাধিক সাংবাদিক ভোট কেন্দ্রের ভেতরে আশ্রয় নিলে পুলিশের উপস্থিতিতেই তাদের মারধর করতে তেরে আসেন ইউপি চেয়ারম্যান মিঠু ও তার ভাতিজা তুরিনসহ অন্যান্য লোকজন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন বলেন, ভোটকেন্দ্রের পাশে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করছিল চেয়ারম্যান মিঠুরা।

আরও পড়ুন: আজ হজ কার্যক্রমের উদ্বোধন

সে ঘটনার ছবি ও ভিডিও করায় আমাকের শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে একটি দোকানের ভেতর ঢুকিয়ে মারধর করা হয়। এ সময় আমার হাতে থাকা ফোন ছিনিয়ে নিয়ে সব ছবি, ভিডিও মুছে দিয়ে ফোনটি ভেঙে ফেলা হয়।

মারধরের শিকার পুলিশ সদস্য কনস্টেবল মো. সোহেল রানা বলেন, কেন্দ্রের পাশে একটি দোকান ছিল। সেখানে আনারস প্রতীকের সর্মথকরা জড়ো হচ্ছিল। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমি তাদেরকে সরে যেতে বলি। সে সময় আনারসের সমর্থকরা আমার উপর হামলা চালায়। সাংবাদিক ছবি তোলায় তাকেও মারধর করে তারা।

একপর্যায়ে মারধরের ঘটনার পর কেন্দ্রের ভেতরে মনিরুল হক মিঠু লোকজন নিয়ে প্রবেশ করে সাংবাদিকদের হাত কেটে ফেলার হুমকি দিতে থাকেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত ২

২/৪ জন সাংবাদিক মেরে ফেললে কি হবে বলে হুমকি দিতে থাকেন মিঠু। সে ঘটনা ভিডিও করতে গেলে দ্বিতীয় দফায় মাইটিভি ও প্রথম আলোর সাংবাদিককের মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন মিঠু ও তার লোকজন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগীর কাছে জানতে চাইলে তিনি ঘটনা এড়িয়ে যান। আপনাদের উপস্থিতিতে এতো ঘটনার পরও কেন ন্যূনতম ব্যবস্থা নিলেন না জানতে চাইলে তিনি বলেন, এখানে কিছুই হয়নি। সব ঠিক আছে। এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা