সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : সিলেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এত আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন : কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা

স্থানীয়রা জানায়, ধোপাগুল এলাকায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসা মারা যান। খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা