ছবি: সংগৃহীত
সারাদেশ

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে আল আলী অটো ইটভাটায়। প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার জন্য দিনের পরিবর্তে রাত ৯ টার পর থেকে সারারাত মাটি কাটা ও পরিবহনের কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: কৃষকের আঙিনায় ভুট্টার সোনা রাঙা হাসি

শনিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটনাস্থল ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের দ্বিতীয় ব্রিজ থেকে ২০০ গজ দূরে হঠাৎপাড়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়ক থেকে কমপক্ষে ২০০ গজ দূরে ফসলি জমি থেকে চলছে মাটি কাটার মহোৎসব।

চারদিকে ফসলের ক্ষেত। ক্ষেতের মধ্য দিয়ে ফসল নষ্ট করেই ট্রাকগুলো অবাধে মাটি টেনে নিচ্ছে। দিনে সেখানে সুনসান নীরবতা থাকলেও রাতের আধারে চলে মাটি কাটার বিশাল কর্মযজ্ঞ। মাস খানেক আগে থেকে কাটা শুরু করলেও কয়েক দিনের বিরতি দিয়ে গত ৩/৪ দিন ধরে আবার মাটি কাটা শুরু হয়েছে।

সারারাত ট্রাকপ্রতি সাড়ে ৭ হাজার টাকায় ট্রাক সরবরাহ করেছেন মাটি টানার ড্রাম ট্রাক ব্যবসায়ী বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মনিরুল।

আরও পড়ুন: শেখ জামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

আর মনিরুলের সাথে চুক্তি করেছে একই গ্রামের জামাল মেম্বার। ফসলী জমির মাটি বিক্রি করছেন ময়না গ্রামের জাকির হোসেন মোল্যা।

পুকুর খননের কাজ দেখাশোনা করছেন ময়না গ্রামের বাচ্চু মোল্যা। তিনি জানান, দুই পাখি জায়গায় পুকুর খনন করে দেবে উপজেলার চতুল ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত আল-আলী অটো ব্রিকস নামের একটি ইটভাটা। এ জন্য ভাটাটির মালিক জমির মাটি বাবদ ৭০ হাজার টাকা দেবে জমির মালিককে।

আরও পড়ুন: বিএনপি দেশের উন্নয়ন দেখে না

মাটি ব্যবসায়ী জামাল মেম্বার বলেন, জাকির মোল্যার ৫৬ শতাংশ জমির মাটি এক লাখ ১৭ হাজার টাকায় কিনে আমি বিক্রি করছি।

এ বিষয়ে জানতে জমির মালিক জাকির মোল্যার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, রাতের আধারে ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ার বিষয়টি আমার জানা নেই। তহশিলদারকে পাঠিয়ে এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা