সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ার মাতামুহুরী নদীতে মাছ শিকারে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন : ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া বাজার ব্রিজ সংলগ্ন মাতামুহুরী নদী থেকে লাশ গুলো উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার ৫নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) এবং একই এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।

চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীতে মাছ শিকারে যান এই দুই জেলে। মাছ শিকারের একপর্যায়ে তারা নিখোঁজ হয়। এর পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসে লাশ দুটি উদ্ধার করে।

আরও পড়ুন : স্বর্ণের দাম আরও কমলো

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা