সংগৃহীত ছবি
সারাদেশ

তারাকান্দায় ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায়র উপজেলায় বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি সাদেক মুন্সি (৬২) ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ঘটনাস্থলে ছেলে নিহত হন।

আরও পড়ুন: চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদেক মুন্সি ছেলে ইকবালকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান করছিলেন। রাত ৮টার দিকে ওই দোকানে সিগারেট কিনতে যান একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট কিনে তিনি একটি ১০ টাকার ছেঁড়া নোট দেন। দোকানির ছেলে ইকবাল নোটটি বদলে দিতে বলেন। কিন্তু এতে ফারুক রেগে যান। বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে নেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ তার সঙ্গে আনা ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাথাড়ি আঘাত শুরু করেন। ওই সময় তারা দোকানি সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ইকবাল মারা যান।

আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে এখনো পাওয়া যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা