ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগ দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় নদীতে ডুবে যায় তারা।

নিহতরা হলো- পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা সবাই স্কুল শিক্ষার্থী।

আরও পড়ুন: হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ নির্দেশনা

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৭ কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ৩ জন পানিতে তলিয়ে যায়। এ সময় বাকি ৪ জন চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে পারেনি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৩ জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা