সংগৃহীত
সারাদেশ

সম্মিলনী বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহমেদ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়নের (সাবেক বোয়ালমারী উপজেলা) বঙ্গেশ্বরদী-ভাটদি গ্রামে অবস্থিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ।

আরও পড়ুন : কেশবপুরে মুজিবনগর দিবস পালিত

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ মিলে ফিরোজ আহমেদকে সভাপতি মনোনীত করেন। ফিরোজ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার বড় ভাই।

এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার সমর্থিত প্যানেল বিজয়ী হয়। আর মো. খায়ের মিয়ার বড় ভাই হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ হন দাতা সদস্য। ওই নির্বাচনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হন। দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন বিপ্লব সরকার (১৮২ ভোট), কমল কুমার সোম (১৭৫), বিকাশ কুমার রায় (১৬৭) এবং রবিউল সরদার (১৬০)। আর সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসনে আরা পারভীন (১৮৫)। ৪৪২ ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্ত কুমার শীল ও দাউদ হোসেন মিয়া শিক্ষক প্রতিনিধি ও মর্জিনা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ইউনিয়নের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ইকবাল হাসান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে জনগণের দ্বার প্রান্তে সৈয়দ আবুল কাশেম

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্যা বলেন, মঙ্গলবার নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার নির্বাচিতরা হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা