সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাকেলের ধাক্কায় স্বামী-স্ত্রীর প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : আবারও গোলাগুলিতে কাঁপছে টেকনাফ

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা থেকে সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

আরও পড়ুন : বান্দরবানে আলীকদমে সন্ত্রাসী হামলা

পুলিশ ও স্থানীয়ারা জানায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় যেতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। পরে স্থানীয়রা সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা