সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিদয় রায় নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে কারখানায় আগুন

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিদয় রায় দিনাজপুর পুলিশ লাইনসে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তিনি গতকাল রাতে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রিদয় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পার্বতীপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা