আর্টস

দুটি ফুটবল মাঠের সমান ছবি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সম্ভবত বিশ্বের সব থেকে বড় ক্যানভাসে ছবি আঁকার রেকর্ড গড়ে ফেললেন ব্রিটিশ চিত্রকর সাচা জাফরি। আর তার এই সৃষ্টির সঙ্গে জড়িয়ে গেল দুবাইয়ের নাম। দুবাইয়ের আটলান্টিস হোটেলের বল রুমে বিশাল এই ছবি আঁকা হয়, যেটি আয়তনে ১৮০০ বর্গ মিটারের বেশি। আকারে যা দু’টি প্রমাণ সাইজের ফুটবল মাঠের প্রায় সমান।

এ বছর মে মাসে এই ছবি আঁকা শুরু করেন জাফরি। ছবিটির নাম দেওয়া হয় ‘দ্য জার্নি অব হিউম্যানিটি’। অগুনতি রঙের মিশ্রণে এই ছবির কাজ এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। তবে খুব শীঘ্রই এটি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন জাফরি। জাফরি নিজের ইনস্টাগ্রামে এই ছবির বিভিন্ন অংশের কয়েকটি ছবি পোস্ট করেছেন, কারণ এক ফ্রেমে এত বড় ছবির পুরোটা আনা সম্ভব হচ্ছিল না। এই বিশাল ছবিটি তৈরি হয়ে গেলে সেটি ৬০টি অংশে বিভক্ত করে আলাদা আলাদা করে ফ্রেম করা হবে।

জাফরির নাম শিল্প মহলে নতুন নয়, তিনি বারাক ওবামা, ম্যাডোনার মতো বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি এঁকে অনেক আগেই খবরে উঠে এসেছেন। তবে এবার তাঁর এই সৃষ্টি সব কিছু যেন ছাড়িয়ে গিয়েছে। আগামী ডিসেম্বরে দুবাইয়ে তাঁর এই ছবি নিলাম হবে। যেখান থেকে ৩০ মিলিয়ন ডলার বা বাংলাদেশের মুদ্রায় ২৫২ কোটি টাকা উঠে আসবে বলে আশা করা হচ্ছে, যা ‘হিউম্যানিটি ইনস্পায়ার্ড’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থায় দান করা হবে।

এ অর্থ সারা বিশ্বের ১ কোটি শিশুর জন্য খরচ করা হবে বলে জানিয়েছেন এই চিত্র শিল্পী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা