১৭ আগস্ট সোমবার, কেমন যাবে আপনার আজকের দিন
আর্টস

১৭ আগস্ট সোমবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

আজ সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও খরচ বেশি হবে। নতুন কোনও কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কোনও বিষয়ে আলোচনা হতে পারে। ধর্ম আলোচনায় শান্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভাল। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের ক্ষতি হয়ে যেতে পারে। সন্তানদের জন্য খরচ হতে পারে। সঙ্গীতচর্চায় বাধা আসতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

কাজের ক্ষেত্রে কোনও বিবাদ বেশি বাড়তে দেবেন না। আজ ব্যবসা খুব ভাল হবে। বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে। নতুন বাড়ি তৈরির জন্য উদ্যোগী হতে পারেন। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা। চাকরি বা ব্যবসা কোনটাতেই শুভ কোনও যোগ দেখা যাচ্ছে না। দীর্ঘ দিন পড়ে থাকা কোনও কাজ উদ্ধার হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। প্রতিবেশীদের কোনও উপকার করতে হতে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

অনেক পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ পাবেন। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। অর্থ উপার্জনের কোনও নতুন দিক খুলতে পারে। গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে পায়ে যন্ত্রণা বাড়বে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

একান্নবর্তী পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। খেলাধূলায় বহু দূর এগোনোর সুযোগ আসতে চলেছে। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের ভাল সময় আসতে চলেছে। অকারণ খরচ হওয়ার আশঙ্কা। সমাজসেবায় আজ সারা দিন কাটাতে হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। কুটুমদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। আজ কোনও কারণে খরচ বাড়তে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

কাজের জন্য আপনাকে প্রবাসে যেতে হতে পারে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। যে কোনও কাজ স্থির সিদ্ধান্তে করুন। নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। অন্যের ভুল ভাঙাতে গিয়ে নিজের সংসারে অশান্তি। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারে। চাকরির পরীক্ষায় শুভ ফল পাবেন। প্রতিবেশীদের বিবাদ থেকে দূরে থাকুন।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য পাবেন। সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। আজ চাকরির ক্ষেত্রে কোনও কারণে সম্মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। সাধু সেবায় শান্তি পাবেন।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

পাওনা আদায়ের জন্য দিনটি খুবই ভাল। আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ সঙ্গীতে প্রতি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। দেরি করে হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক সুবিধা পেতে পারেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

আজ কারও সঙ্গে অকারণে অশান্তি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও বেড়াতে গিয়ে আনন্দ। প্রেমে সফলতা পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতির আশঙ্কা। বেশি খরচ থেকে সাবধান।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সকালের দিকে আর্থিক ক্ষতির আশঙ্কা। ব্যবসায় সফলতা থাকলেও খরচও হবে প্রচুর। উচ্চশিক্ষায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও রকম অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গোপন রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য কড়া যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

স্ত্রীর জন্য আশা ভঙ্গ হওয়ার যোগ। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে, যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। আজ পরোপকারে শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

গুরুজনের সঙ্গে বিশেষ আলোচনার জন্য দিনটি খুব ভাল। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের ব্যথায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির আশঙ্কা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা