আর্টস

২৬ জুন শুক্রবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

খারাপ লোকের জন্য ভয় বা চিন্তা বাড়তে পারে। ব্যবসায় আর্থিক সমস্যা বাড়বে। কোনও মহিলার জন্য মনে আনন্দ পাবেন। মায়ের দিক দিয়ে সমস্যা বাড়তে পারে। কাজের চাপ বাড়বে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি হওয়ায় চিন্তা বাড়বে। আজ প্রেমের জন্য অপমানিত হতে হবে। ভাল যোগাযোগ হাতছাড়া হওয়ার জন্য মানসিক যন্ত্রণা। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা থাকবে আজ। শারীরিক যন্ত্রণা বাড়বে। পেটের সমস্যা বাড়বে। আপনার সমালোচনা হতে পারে আজ। কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

সকালের দিকে গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালান। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাব-মায়ের জন্য দুঃখ পাওয়ার আশঙ্কা। মধুর কথাবার্তা বলবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চিন্তা থাকবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ পাবেন। কাজে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে অশান্তি থেকে দূরে থাকুন। সন্তানের কোনও ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

অতিরিক্ত গর্ববোধ হওয়ার জন্য আজ বিবাদ হতে পারে। শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ার জন্য আনন্দ। মানসিক অস্থিরতা থাকবে আজ। বাড়তি ব্যবসা নিয়ে আলোচনা। আইনি কোনও কাজ নিয়ে ঝামেলা বাধতে পারে। কাজে ভুল হওয়ার যোগ রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

সকাল থেকে শরীরে জড়তা ভাব থাকতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের ব্যাপারে ব্যকুল না হওয়াই ভাল হবে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগের সম্ভাবনা। রাজনীতিকরা ভাল খবর পাবেন আজ। দাঁতের সমস্যা বাড়বে। কারও দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীকে নিয়ে চাপ থাকবে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

সকালের দিকে প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়বে। বাড়তি কিছু আয় করতে গিয়ে শরীরে চাপ। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন। ব্যবসার দিকে কোনও রকম সামাজিক চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও যন্ত্রণার কারণ হবে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সূচনা। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদ।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

রাজনীতিকদের একটু চিন্তার কারণ থাকবে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালে মেটান। প্রেমের দিকে খুব ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে। প্রচুর খরচ হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মনে একটা চঞ্চলতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

প্রেমে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আজ কোনও কারনে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের ক্ষতি করতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

আজ কাউকে কথা দেবেন না। ঈশ্বরের কাজে বিশেষ মনযোগী হয়ে উঠবেন। কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব ভাল। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। আজ সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাবে, সতর্ক থাকুন।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

গবেষণার কাজে সাফল্য আসতে চলেছে। মা-বাবার জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হবে। ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনার সম্ভাবনা।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ আপনার দ্বারা খুব বাজে কাজ হওয়ার আশঙ্কা। নিজের শৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে অশান্তি। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। অন্যের উপকারে মনে শান্তি।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

বাবার সঙ্গে সকাল থেকে অশান্তির আশঙ্কা। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণজনক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা। দুপুরের পরে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জাপানের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা