আর্টস

জেনে নিন কেমন যাবে দিনটি

সান নিউজ ডেস্ক : আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল

নিজের ব্যবসায়িক কাজে বন্ধুদের গোপন কিছু প্রকাশ করা ঠিক হবে না। আজ ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারের প্রয়োজনীয় কাজ সম্পাদনে মনোযোগ দিলে সুফল পাবেন। দূরে কোথাও আজ না যাওয়াই উত্তম হবে।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে

ব্যবসায়িক যোগাযোগে আজ নতুন কোনো দিক উন্মোচন হতে পারে। চুক্তিপত্র সম্পাদনের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাফতরিক কাজে যথেষ্ট মনোযোগ দিতে হবে। আর্থিক লেনদেনে কোনো সাক্ষী না রেখে করবেন না।

মিথুন: ২১ মে-২০ জুন

কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও কৃতিত্ব দেখিয়ে প্রশংসিত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের আজ নিজেদের মধ্যে কিছুটা সমঝোতামূলক মনোভাব বজায় রাখার চেষ্টা সুফল বয়ে আনবে। দূরের যাত্রায় পানাহার থেকে সতর্ক থাকুন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই

পরিকল্পনা বাস্তবায়নে কারও কথায় না ভুলে কঠোর মনোভাব বজায় রাখুন। অধীনস্থদের পারিবারিক কাজে লাগানো দাম্পত্য সম্পর্কে ঝামেলা সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর বিপরীত লিঙ্গের সঙ্গে যোগাযোগ না করাই ভালো।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট

জনসংযোগ ও প্রচারমূলক কাজে বিপরীত লিঙ্গের সহায়তা নিতে ভুলবেন না। হুট করে পুরনো সিদ্ধান্ত পাল্টানো ঠিক হবে না। যানবাহন ও বৈদ্যুতিক কাজে অবহেলা করবেন না। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

কর্মস্থলে প্রভাবশালীদের আনুকূল্য পাওয়া সহজ হবে। কারও ওপর দায়িত্ব দিয়ে দূরে যাওয়া ঠিক হবে না। পরোপকার ও ধর্মীয় কাজে কিছুটা সময় দিন। পাওনাদারের সঙ্গে উত্তেজিত না হয়ে সময় নিন।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

অহেতুক অতিরিক্ত ব্যয় আপনার মনকে আজ বিষণ্ন করে তুলতে পারে। তবে প্রিয়জনের সঙ্গে একান্ত যোগাযোগ ও আলাপচারিতায় মনটা ফ্রেশ হয়ে উঠবে। কেনাকাটায় কাছের মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর

পারিবারিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগে নতুন নতুন দিক উন্মোচিত হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে আজ বিয়ের যোগ রয়েছে। পারিবারিক কাজে আজ কাউকে নাক গলাতে দেয়া ঠিক হবে না।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

আজ আর্থিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। লেনদেনের ব্যাপারে প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন। কর্মস্থলে বিপরীত লিঙ্গের পরিচিত কেউ আপনার সমস্যার সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

দিনের শুরুতে কাজের চাপে ব্যতিব্যস্ত থাকার সম্ভাবনাই বেশি। পুরনো পাওনা আদায়ে উত্তেজনা পরিহার করে পদক্ষেপ নিন। অপরাহ্নের পর আড্ডায় ও আলাপচারিতায় সময়টা আনন্দময়তার মধ্য দিয়ে কেটে যেতে পারে।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

দিনের শুরু থেকেই প্রেম আপনাকে নেশার মতো আন্দোলিত করে তুলতে পারে। প্রিয়জনের সঙ্গে যোগাযোগে অস্থিরতা পরিহার করতে হবে। ব্যবসার উন্নয়নে মনোযোগী হলে নতুন ধারার সংযোজন হতে পারে।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

আজ আবেগপ্রবণতা পরিহার করে চলার চেষ্টা করুন। অপ্রত্যাশিতভাবে বিদেশ সফরের সুযোগ সৃষ্টি হতে পারে। কারও কথায় নির্ভর করে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা ঠিক হবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা