আর্টস

খরচ বাড়াবে কর্কট, বাড়তি সতর্কতায় সিংহ

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ : সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পরিবারের যেকোনো সদস্যের শরীর খারাপে দুঃচিন্তা বাড়বে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় কাটবে। কর্মস্থলে সতর্ক থাকুন। পেটের পীড়া দেখা দিতে পারে।

বৃষ : আজ ব্যবসা থেকে ভালো কিছু আশা করতে পারেন। অফিসে উন্নতির যোগ আছে। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

মিথুন : মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে। বাড়িতে কোনো শুভ খবর আসতে পারে। দাম্পত্য কলহ বাধতে পারে আজ। পুলিশের কোনো কাজ থেকে সাবধান থাকুন। কাজের জন্য দূরে যেতে হতে পারে।

কর্কট : বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো অশান্তির জন্য মানসিক কষ্ট। তবে ব্যবসা থেকে শান্তি পেতে পারেন। প্রেম আপনাকে অনেক আনন্দিত করবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ : সড়কে যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সবাইকে আকর্ষিত করবে।

কন্যা : চাকরিতে কোনো ঝামেলা হতে পারে। চোখের কোনো রোগ হতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

তুলা : দাম্পত্য জীবন ভালো থাকার সময়। আজ ব্যবসার যোগ খুব ভালো দেখা যাচ্ছে। বন্ধুর সঙ্গে খুব ভাবনা চিন্তা করে মেলামেশা করবেন, আপনাকে বিপদে ফেলতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভালো সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।

বৃশ্চিক : আপনার কোনো কাজের জন্য নিচু হতে হতে পারেন। সতর্ক থাকুন। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু : আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ করা যাচ্ছে।

মকর : হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়োছে। আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয় নিয়ে চিন্তা হতে পারে।

কুম্ভ : চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

মীন : দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। সম্পত্তির ব্যাপারে কোনো আইনের সাহায্য নিতে হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা