আর্টস

প্রেমে আঘাত পাবে কন্যা, শান্তি পাবে সিংহ

সান নিউজ ডেস্ক : বৃহস্পতিবার রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের কাছে মুনাফা লাভের দিন। পরিবারে নতুন সদস্যের আগমনে, খুশির মুহূর্ত বয়ে আনবে। এই রাশির ব্যক্তিরা নিজের শরীর সম্পর্কে অযথা উত্তেজিত হবেন না।

বৃষ : আজকের দিনে এই রাশির ব্যক্তিরা একা থাকতে পছন্দ করবেন। অর্থ ব্যয়ে আপনার মন ব্যথিত হবে। প্রেম স্বল্প সময়ের জন্য স্থায়ী হলেও, মধুময় হয়ে উঠবে। ফাঁকা সময়ে ঘরের কাজ করুন।

মীন : আচমকা এক চিঠি আপনার জীবনে একরাশ আনন্দ বয়ে আনবে। দরকারী জিনিস সম্পর্কে যত্নবান হোন। নতুবা অর্থ হ্রাসের সম্ভাবনা রয়েছে। সিগারেট এবং মদ্যপান থেকে দূরে থাকুন। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

কুম্ভ : এই রাশির জাতক জাতিকাদের পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকা ভালো। বিপদের সময় যেসব আত্মীয়রা আপনাকে সাহায্য করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে জীবনে প্রেমের আগমন ঘটবে। কাছের বন্ধুর থেকে অর্থ সাহায্যে ব‍্যবসায়ীরা আর্থিক বাধা কাটিয়ে উঠবেন।

মকর : কথা দিয়ে না রাখতে পারলে, সেই কথা দেবেন না। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ভ্রমণে আপনার জীবনে অনেক উপকার হবে। খেলাধূলায় আজকে মননিবেশ করতে পারেন। তবে নিজের স্বাস্থ্যের বিষয়টা ভাগ্যের হাতে কখনই ছেড়ে দেবেন না।

মিথুন : নতুন কিছু প্রাপ্তি আসতে পারে। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা আর্থিক সংকট থেকে মুক্ত হবেন। আপনার জীবনে আসবে একরাশ খুশি। নিজের রাগ সংবরণ করতে শিখুন।

কর্কট : শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলুন। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা পছন্দের মানুষকে প্রেম নিবেদন করতে পারবেন। আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন। দিনের শেষভাগে আর্থিক উন্নতির যোগ রয়েছে।

সিংহ : অর্থ চিন্তা কেটে গিয়ে শান্তি ফিরবে। ভালোবাসার সঙ্গীর সঙ্গে ভালো দিন কাটতে পারে। আপনার পার্সোনালিটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে।

কন্যা : অনেকদিনের প্রেমে হঠাৎ করেই চির ধরতে পারে। কাছের মানুষকে বেশি সন্দেহ করবেন না, নাহলে সম্পর্ক ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য আর্থিক লাভের সুবিধা আছে। ভ্রমণ শুভ।

তুলা : পুরনো বন্ধু ব্যবসায়ে উন্নতির পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ গ্রহণ করুন, লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার ভালো ব্যবহার আপনার প্রশংসার কারণ হবে। পরিবারের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

বৃশ্চিক : অযথা সবার সামনে নিজের রোমান্টিক মনের প্রকাশ ঘটাবেন না। আজকের আবহাওয়া আপনাকে বিছানা ছেড়ে উঠতে দিতে চাইবে না। আজকে এই রাশির জাতক জাতিকারা বন্ধুদের সঙ্গে ভ্রমণে আনন্দ পাবেন।

ধনু : ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগের যোগ রয়েছে। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করতে পারবেন। ভালোবাসার মানুষদের আঘাত করবেন না। অযথা ভুল পদক্ষেপ নেয়া ঠিক হবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা