আর্টস

মেষের প্রিয়জনে চিন্তা, মিথুনের যাত্রা শুভ

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন মেষ জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। এ রাশির জাতক-জাতিকার ভাগ্যে চাকরি যোগ রয়েছে। লেখাপড়ায় ভালো ফলাফল আসতে পারে। পুরনো প্রেম ব্যক্তিগত জীবনকে বিষাক্ত করতে পারে। বাইরের খাবার আপনাকে দিনভর ভোগাতে পারে। প্রিয়জনের ওপর বিপরীত লিঙ্গের মানুষের কুনজর পড়বে। তাই প্রিয়জনকে আগলে রাখার চেষ্টা করুন। নাছোড়বান্দা প্রিয়জন আপনাকে কষ্টের দুর্গে রাখতে পারে। ব্যবসা-বাণিজ্যের জন্য দিনটি শুভ।

বৃষ : ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো যোগ রয়েছে। আত্ম-অহংকার অপদস্থ করতে পারে। নারীর প্রেমের ফাঁদে টাকা খোয়াতে পারেন। দূরের ভ্রমণ শুভ। প্রেমের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। ভাজা-পোড়া খাবার আপনার শারীরিক সমস্যার কারণ হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় পার করার যোগ রয়েছে।

মিথুন : আজ চাকরির ইন্টারভিউতে আপনি আপনার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। তবে যাত্রাপথে বাধার সম্মুখিন হতে পারেন। সহকর্মীর প্রেমে হাবুডুবু খেতে পারেন। প্রেমের জন্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। হিতে বিপরীত হতে পারে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে বজায় রাখুন। দূরের যাত্র শুভ।

কর্কট : কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র অবস্থায় কাটবে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেলে সহকর্মীদের হিংসার পাত্রে পরিণত হবেন। বিয়ের আলাপ এগোতে পারে। উচ্চশিক্ষায় বিদেশ গমন শুভ। নিজের সৃজনশীলতায় উদ্যোক্তা হতে পারেন। আজ চাকরি পাওয়ার যোগ রয়েছে।

সিংহ : সিংহ রাশির জাতক-জাতিকার জন্য দিনটি সতর্কতামূলক। সাবধান না থাকলে প্রতারণার শিকার হবেন। উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি মঙ্গলজনক হতে পারে। শারীরিক দুর্বলতা আপনাকে অবসাদগ্রস্ত করতে পারে। তবুও চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা : আজকের দিনটি মিশ্র অবস্থায় কাটবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়। ব্যবসা-বাণিজ্য আপনার মানসিকতা বদলে দেবে। শত্রু থেকে সাবধান থাকাই শ্রেয়।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : মকর রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি শুভ। বিদেশে গমন সবচেয়ে উত্তম কাজ হতে পারে। শারীরিক দুর্বলতা অনুভব হলে প্রাকৃতিক ওষুধ গ্রহণ করুন। দাম্পত্য জীবন সুখের হবে। তবে দুষ্টু বন্ধু থেকে সাবধান। মজার ছলে আপনার দাম্পত্যের সর্বনাশ ঘটাতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা