শিল্প ও সাহিত্য

শিল্পকলায় পালাকারের নাটক ‘উজানে মৃত্যু’

সাংস্কৃতিক প্রতিবেদক: করোনাকালে নিয়মিত নাটক মঞ্চায়নের অংশ হিসেবে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হলো নাটক ‘উজানে মৃত্যু’। পালাকার নাট্যদলের নিয়মিত প্রযোজনার এই নাটকটির এটি ৩৯তম মঞ্চায়ন।

বাংলাসাহিত্যের অন্যতম দিকপাল সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়েই বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনী। নাটকের চরিত্রগুলোর কোন নাম না থাকলেও নাট্যকার চিহ্নিত করেছেন- নৌকাবাহক, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, কালো পোশাক পরিহিত ব্যক্তি হিসেবে। এ তিন চরিত্রই শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে নির্দেশ করে। স্ত্রী, তিন ছেলে, বেঁচে থাকার জন্য উর্বর জমি; সবই ছিলো নৌকাবাহকের। কিন্তু কালে কালে সে হয়ে গেছে শূন্যহস্ত। তাই সে তার নৌকা বয়ে চলছে উজানের দিকে।

নাটকে দেখা যায়- সাদা পোশাক পরিহিত ব্যক্তি নৌকাবাহকের সহযাত্রী ও তার বাল্যবন্ধু। জীবন সম্পর্কে তার প্রতিক্রিয়া নৌকাবাহকের অনুরূপ। আর কালো পোশাক পরিহিত ব্যক্তি উজানে যাত্রায় ভীত। কেননা প্রথাবদ্ধ অস্তিত্বহীন জীবনে তার কোনো সংশয় নেই।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আসাদুজ্জামান শুভ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, সাজ্জাদ হোসেন, মুনিরা অবনী, ফাহমিদা মল্লিক, অধরা হাসান প্রমুখ।

নাটকের নেপথ্যে কবিতাংশ পাঠ করেছেন- শেখজাদা প্রিয়ঙ্কর শুদ্ধ, শিল্প নির্দেশনায়- আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি- অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনা- বাবর খাদেমী, আলোক সহকারী- আরমান আলী অপু, সংগীত পরিকল্পনায়- অজয় দাশ, সংগীত প্রক্ষেপণ- অধরা হাসান।

প্রসঙ্গত : ২০১৮ সালের ১৬ মার্চ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা