২৩ সেপ্টেম্বর বুধবার, আজকের ভাগ্যচক্র
আর্টস

২৩ সেপ্টেম্বর বুধবার, আজকের ভাগ্যচক্র

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

সকালের দিকে কোনও কিছু অশান্তি নিয়ে ব্যস্ত হতে হবে। গবেষকদের শুভ পরিবর্তন। প্রেমের ব্যপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান-বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সারাদিন রাগ বৃদ্ধি পাবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মনে শান্তি থাকবে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে মনে একটু শান্তি পেতে পারেন। বিবাহ ব্যপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যপারে সুবিধা।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

আজ সকাল থেকেই দিনটি ভাল যাবে না। আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সারাদিন কোনও কাজ নিয়ে চিন্তা। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে বাধা আসতে পারে। তবে সারাদিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধুলার দিকে শুভ পরিবর্তন। পেটের সমস্যা। ব্যবসায় চাপ বাড়তে পারে।

সিংহরাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

মা-বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসায় বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা পাওয়ায় আনন্দ। সম্পত্তির ব্যপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় কিছু উন্নতি আসতে পারে। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। আগুন থেকে সাবধান থাকুন।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

শত্রুর ব্যপারে কোনও খারাপ মনোভাব আজ বাড়বে। বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ আসতে পারে। ব্যবসায় ক্রেতার সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তির ব্যপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। তবে আজ কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

তুলারাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

সকালের দিকে ব্যবসার কোনও সমস্যা বৃদ্ধি। কানের রোগ বাড়তে পারে। আপনার মনের দিকে আনন্দ বাড়তে পারে। মায়ের দিক থেকে কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য আজ খরচ বৃদ্ধি।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

আজ কোনও চেষ্টা একটু বিফলে যেতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের চিন্তায় পড়বেন। ব্যবসায় মন্দা আসতে পারে। কোনও যন্ত্রণা বৃদ্ধি। পেটের সমস্যা বৃদ্ধি। আপনার কোনও নিন্দা-আলোচনা হতে পারে। কিছু পাওনা হতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

মানসিক অবসাদ বাড়তে পারে।বাড়তি কিছু খরচের জন্য চিন্তা। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। পিতা-মাতার জন্য মনে দুঃখ বৃদ্ধি। মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। শত্রুর ব্যপারে চাপ।পড়াশোনার জন্য সুযোগ বৃদ্ধি। কাজে উন্নতির চেষ্টা। ভাই-ভাই বিবাদ বাড়তে পারে। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

শেয়ার বাজারে একটু চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। মানসিক দিকে অস্থির ভাব থাকবে। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। আইনি কাজের জন্য ঝামেলা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

অহংকার থেকে একটু মুক্ত হন। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কাজের ব্যপারে কোনও প্রকার ব্যকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসার সম্ভাবনা। দাঁতের রোগ নিয়ে চিন্তা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যপারে পিতার সঙ্গে তর্ক।

মীনরাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মানসিক কোনও কষ্ট কাটাবার চেষ্টা। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সুচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ।

সান নিউজ/ বি.এম. | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা