সারাদেশ

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পরে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ অভিযানে সৈকতে পড়ে থাকা প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবের পর সৈকত পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, সদস্যসচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আমানউল্লাহ আমান বলেন,কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে এক দিন সৈকত পরিষ্কারে ছাত্রদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। একই সঙ্গে সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলতে পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান ছাত্রদলের এই নেতা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা