সারাদেশ

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থেমে নেই জীবন যুদ্ধের সংগ্রাম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের মজিবর রহমান গত ২০ বছর ধরে কলার মোচা ও শাকসবজি বিক্রি করে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছেন।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের সংগ্রহ করা টাটকা কলার মোচা ও শাকসবজি সংগ্রহ করেন। বিকেলে তা নিয়ে বের হন উলিপুর, থেতরাই ও বাকরের হাট-বাজারে। এলাকায় তার কলার মোচার বেশ চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি পিস বিচি কলার মোচা ৫০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। ক্রেতারা তার সততা ও ভালো ব্যবহারের জন্য তার কাছ থেকেই কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জীবনে অনেক ঝড় বয়ে গেছে মজিবর রহমানের ওপর দিয়ে। দুই ছেলেকে হারিয়েছেন অকালে। স্ত্রী সহিদা বেগমের (৫৫) সঙ্গে তার সংসার।

একমাত্র মেয়ে মহসিনা বেগমের বিয়ে হয়েছিল থেতরাইয়ে। বিয়ের পর তার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান, নাম রাখা হয় জান্নাতি। কিছুদিন পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মহসিনার। তখন মেয়ে জান্নাতিকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি।

মজিবর রহমান নাতনিকে নিজের কাছে রেখে মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দেন দিনাজপুরে। সেখানেও তার কোলে আসে আরেকটি কন্যা শিশু, নাম রাখা হয় কুলসুম। একটু বড় হওয়ার পর নাতনি কুলসুমকেও নিজের বাড়িতে নিয়ে আসেন মজিবর।

বর্তমানে দুই নাতনি জান্নাতি ও কুলসুম এবং স্ত্রী সহিদা বেগমকে নিয়ে চারজনের সংসার মজিবর রহমানের। পাঁচ শতাংশ বাড়ির ভিটা ছাড়া তার আর কোনো আবাদি জমি নেই। এই চারজনের পুরো সংসারটাই চলছে তার কলার মোচা বিক্রির আয়ে।

অভাব থাকলেও কারো কাছে হাত পাতেননি কখনো। নিজের শ্রমকেই পুঁজি করে বাঁচতে চান তিনি।

মজিবর রহমান বলেন, ‘পরিশ্রম করলে আল্লাহ্ চালায়। কারো কাছে হাত পাততে হয় না। যতদিন শরীরে শক্তি আছে, এই কাজ করেই খাব।’

স্থানীয়রা জানান, মজিবর রহমান একজন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। বয়সের ভারে নুয়ে পড়লেও তিনি কারো বোঝা হয়ে থাকতে চান না। তার এই আত্মনির্ভরশীলতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মজিবর রহমান আমাদের ইউনিয়নের একজন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষ। এই বয়সেও তিনি কারো কাছে হাত না পেতে নিজের কষ্টার্জিত শ্রম দিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, যা সত্যিই প্রশংসনীয়। পাঁচ শতাংশ ভিটা ছাড়া কিছু না থাকার পরেও দুই নাতনিকে নিয়ে তার যে লড়াই, তা আমাদের সবার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা