ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

আন্তর্জাতিক ডেস্ক


রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে ওয়াশিংটন।

রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপরই সপ্তাহের শেষ দিকে ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্

গত শুক্রবার ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে তারা বিমান হামলা জোরদার করবেন। কিন্তু শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে বলেন তারা চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পার কিন্তু এর প্রভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের কাছে যে ইন্টারসেপ্টর আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে।

ট্রাম্প সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক যেসব হামলা তারা চালিয়েছেন সেটির কারণে ইরানিরা উল্টো একত্রিত রয়েছে এবং তারা একটি বিদেশি হুমকির দিকে নজর রাখতে পেরেছে।

গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ওপেনএআই থেকে বিদায় নিলেন অল্টম্যানের দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড লাইটক্যাপ

শেয়ারবাজারে আসার (আইপিও) জোর প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ...

কেন ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম?

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে বাদ পড়া...

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা...

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ...

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা