ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনের মূল দাবিই ছিল তার পদত্যাগ।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ককরোচ জনতা পার্টি জানিয়ে দেয়, তাদের আন্দোলন এখনই থামছে না। দলটি জানায়, তিনটি মূল দাবির মধ্যে একটি পূরণ হয়েছে মাত্র; বাকি দুটি দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বাকি দুই দাবির একটি হলো, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। অন্যটি হলো, বিক্ষোভকারীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

দলের প্রধান অভিজিৎ দীপ এক্সে দেওয়া বার্তায় জানান, ভয়ের কিছু নেই, এটাই গণতন্ত্রের প্রক্রিয়া। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণের দাবি এখনও অপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া গত ২০ জুলাই বিক্ষোভকারীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেও তারা অনড় থাকবেন বলে জানান তিনি। বার্তায় সতর্ক করে তিনি বলেন, দলের কর্মীদের সঙ্গে সংঘাতে না জড়াতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা