ছবি: সংগৃহিত
জাতীয়

‘বাংলাদেশের সবাই অধিবাসী, আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই, বরং সবাই বাংলাদেশের অধিবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থাকলেই পাহাড়ের সমস্যার সমাধান হবে।’ তিনি বলেন, জুলাই সনদে সবাইকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে সবাই স্বাক্ষর করেছেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভেদের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এখনো পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক। আমরা আদিবাসী নই, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। সবার সমান অধিকার রয়েছে।’

গোলটেবিল বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক। এই শব্দ ব্যবহার করে কেউ কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি পাহাড়ি ইস্যুতে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য শব্দ নির্ধারণের আহ্বান জানান।

বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা