আন্তর্জাতিক

লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাফন সম্পন্ন করে।

শনিবার (৩০ মে) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলি বলেন, 'আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এবং নিহতদের পরিবারের সম্মতি ছাড়া যেন দাফন না করা হয়। এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

কিন্তু বাস্তবতা হলো মিজদাহ শহরে সরকারের কার্যত কোনও নিয়ন্ত্রণ নেই। জায়গাটি স্থানীয় মিলিশিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত। মৃতদেহগুলো দাফন করার সংবাদ শুনে আমরা হাসপাতালে যোগাযোগ করি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা স্থানীয়দের চাপের মুখে এই কাজ করতে বাধ্য হয়েছেন।

এদিকে সায়েদুল ইসলাম নামে যে ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে একজনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তাকে ত্রিপলিতে দূতাবাসের জিম্মায় নিয়ে আসা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ঐ ৩৮ বাংলাদেশিকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা