জাতীয়

পৌরসভার কর্মীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

সান নিউজ ডেস্ক:

সারাদেশে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সংস্থা বাসসকে জানান, প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ প্রদান করেন।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩২৮ পৌরসভার প্রায় ১২ হাজার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী এবং ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীকে এই সুবিধার আওতায় আনা হবে।

করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সীমিত সম্পদে পৌরসভাগুলো করোনাভাইরাসের এই মহামারীতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জনগণকে বিভিন্ন পরিসেবা দিয়ে যাচ্ছে। এ ছাড়া, করোনাভাইরাসের রোধের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি নিয়ন্ত্রণেও কাজ করছে পৌরসভাগুলো।

রাজস্ব আদায়ের বিষয়টি সন্তোষজনক পর্যায়ে না থাকায় বেশিরভাগ পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত ছিল এসময়ে। জরুরি সেবা প্রদানের কারণে তাদের ব্যয় বেড়ে যাওয়ায় পৌর কর্তৃপক্ষ এখন তাদের কর্মীদের বেতন-ভাতা প্রদানে সমস্যায় পড়েছেন। ফলস্বরূপ, বেতন-ভাতা না পাওয়ায় কর্মীরা গত দুই মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেন বলে জানান প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা