রাজনীতি

দুই বছর পর বাসায় ঈদ করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই দিনই বিএসএমএমইউ থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন অসুস্থ বেগম জিয়া।

তবে করোনাভাইরাসের কারণে বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি ১৪ দিন কোয়ারেইন্টাইনে ছিলেন। ওই ১৪দিন শেষ হওয়ার পর এখনো তিনি কোয়ারেইন্টানেই আছেন।

এর মধ্যেই সোমবার (২৪ মে) মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতিবারের ন্যায় এবার বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সবস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন না তিনি। তবে দুর্নীতির দায়ে দুই বছর সাজা ভোগের পর এবার ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাবন্দি অবস্থায় কারাগারে গত ৪ ঈদ উদযাপন করতে হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে নাজিম উদ্দিন রোড়ের পরিত্যক্ত পুরানো কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদ এবং হাসপাতালে দুটি ঈদ পার করেন বেগম জিয়া। এরআগে ১/১১ সরকারের সময় সংসদ ভবন এলাকায় সাব জেলে বন্দি অবস্থায় খালেদা জিয়া ২টি ঈদ কাটিয়েছেন।

তবে ঈদের দিন ‘ফিরোজা’য় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে যাবেন কি না- তা এখনও জানা যায়নি। কিন্তু ঈদের দিন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার জন্য রান্না করে খাবার নিয়ে যাবেন বলে জানা গেছে।

এদিকে ঈদকে সামনে রেখে বিএনপি যেমন নিজেদের সব কাজই করোনাভাইরাস কেন্দ্রিক করেছে তেমনি দলটির নেতারাও এবার ঈদ উদযাপনের কোনো প্রস্তুতি নেননি। আর বিএনপির নেতারা প্রতিবারের ন্যায় এবারও যেমন ঢাকায় ঈদ করছেন তেমনি ঢাকার বাইয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিজ গ্রামেও ঈদ উদযাপনের কথা ভাবছেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা এবার ঈদ উদযাপন ঢাকাতেই করবেন। এরমধ্যে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্রগ্রামে ঈদ উদযাপন করবেন।

অন্যদিকে ঈদের দিন সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, ঈদের দিন বেলা ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির মহাসচিব।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা