বিজ্ঞান

গাড়ির যন্ত্রাংশ দিয়ে ভেন্টিলেটর!

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার জিতে বিশ্ববাসীর নজরে এসেছিল আফগানিস্তানের একদল কিশোরী। সেই মেয়েরাই এবার করোনা পরিস্থিতিতে দেখালো দারুণ সাফল্য।

করোনাভাইরাসে আক্রান্ত দেশকে ভেন্টিলেটর উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। মে মাসের শেষের দিকে বাজারে আসলে এ ভেন্টিলেটর অনেক কম দামে পাওয়া যাবে।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের প্রায় ৪ কোটি মানুষের জন্য আছে মাত্র ৪০০ ভেন্টিলেটর। যা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। অথচ দেশটিতে করোনায় আক্রান্ত ইতিমধ্যে ৭ হাজার ৬৫০ জন ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। দেশটির স্বাস্থ্যসেবা অত্যন্ত ভঙ্গুর হওয়ায় কর্তৃপক্ষ আশঙ্কা করছে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

ভেন্টিলেটর তৈরি করা দলটির নাম ‘আফগান ড্রিয়েমার্স’। তাদের অন্যতম সদস্য ১৭ বছরের নাহিদ রাহিমি বলেন, ‘আমরা যদি আমাদের চেষ্টার মাধ্যমে অন্তত একটি জীবনও রক্ষা করতে পারি তবে সেটাও অনেক গুরুত্বপূ্র্ণ। এ দলটির সবার বয়স ১৪ থেকে ১৭ বছর বয়সে। তারা যে ভেন্টিলেটর তৈরি করছে তাতে ব্যবহার করা হয়েছে পুরনো টয়োটা করোলা গাড়ির মটর এবং হোন্ডা মোটরসাইকেলের চেইন ড্রাইভ।

তারা বলছে, শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় থাকা রোগীদের সাময়িক স্বস্তি দেবে তাদের এই ভেন্টিলেটর। যতক্ষণ ভালো মানের একটি পাওয়া না যায়।

দল নেতা সুমাইয়া ফারুকি বলেন, ‘আমাদের চিকিৎসক ও নার্সরা এ সময়ে দেশের হিরো। তাদের সহযোগিতায় কিছু করতে পেরে গর্ব অনুভব করছি।’

বর্তমানে বিশ্বে বাজারে ভেন্টিলেটরের মারাত্বক সংকট রয়েছে। আর যা বিক্রি হচ্ছে তার দাম পড়ছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ডলার। আর আফগান এ মেয়েরা যে ভেন্টিলেটর তৈরি করেছে তার দাম পড়বে ৬০০ ডলারের কম। দলটির প্রতিষ্ঠাতা রয়া মাহবুব, ‍যিনি টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী উদ্যোক্তার একজন হয়েছেন।

তিনি বলেন, ‘কাজ ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় সফলতাও এসেছে। মে মাসের শেষ দিকে এটি বাজারে আসবে।’ সূত্র: বিবিসি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা