আন্তর্জাতিক

ক্ষুধার জ্বালায় মরা কুকুরের মাংস খাচ্ছে মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে ভারত জুড়ে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে সংক্রমণের হার অনেকটা কমানো গেলেও প্রচণ্ড সমস্যায় পড়েছেন দেশটির খেটে খাওয়া মানুষেরা।

বিগত কয়েকদিন ধরেই তাদের দুঃখ ও দুর্দশার কথা নিয়ে সরগরম দেশটির রাজনীতি। এর মধ্যেই পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যুও হয়েছে দেশটির বিভিন্ন প্রান্তে।

কিছুদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে থাকার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের। রেললাইনে পড়ে থাকা তাদের না খাওয়া রুটির ছবি দেখে চোখে পানি এসেছে প্রায় সবার। এবার ক্ষুধার জ্বালায় রাস্তার উপরে বসে এক ব্যক্তিকে মরা কুকুরের মাংস খেতে দেখা গেল। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

দু’মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওটি রাজস্থানের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের উপরে তোলা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি রাস্তার ধারে বসে রয়েছেন। আর তার সামনে পড়ে রয়েছে একটি মরা কুকুর। ওই ব্যক্তিকে কুকুরটির শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যাচ্ছে। তবে একটু পরে দেখা যায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও পানির বোতল দিয়ে যান।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর তা দেখে শিউরে উঠছেন সবাই। কেউ কেউ বলছেন, লকডাউনের ফলে দেশের গরীব মানুষ ও পরিযায়ী শ্রমিকদের অবস্থা কী রকম হয়েছে তা এই ভিডিওটি দেখলেই বোঝা যায়। এরকম অনেক ঘটনার ছবিই ধরা পড়ছে দেশের হাইওয়েগুলোতে। সূত্র: সংবাদ প্রতিদিন

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা