খেলা

করোনায় ২৮ মিলিয়ন পাউন্ড ক্ষতি ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনায় কাঁপছে আজ সারা বিশ্ব। মহামারির এই অবস্থায় বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা স্থগিত রয়েছে। খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ পাউন্ড।

মৌসুম শেষে অঙ্কটা আরও অনেক বড় হবে বলে আশঙ্কা করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমের দুই তৃতীয়াংশের এই হিসাব দিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

ক্লাবটির মার্চের শেষ তিন সপ্তাহের তিনটি ম্যাচ পেছানোয় হারিয়েছে আরও ৮০ লাখ পাউন্ড। করোনাভাইরাসে কারণে দলটির মোট ১১টি ম্যাচ পিছিয়ে গেছে। স্বাভাবিকভাবে ক্ষতির পরিমাণ যে আরও বড় হবে, সেটা নিশ্চিত।

শেষ পর্যন্ত ফুটবল মৌসুম যদি শেষ করা সম্ভবও হয়, তারপরও টিভি স্বত্বের আয়ের দুই কোটি পাউন্ড ব্রডকাস্টারদের ফেরত দিতে হবে বলে জানিয়েছেন ইউনাইটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ক্লিফ ব্যাটি।

সম্প্রতি দর্শকশূন্য স্টেডিয়ামে মাঠে ফিরেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্যতম বুন্দেসলিগা। জার্মানির শীর্ষ লিগ ফেরায় প্রিমিয়ার লিগ ফেরারও সম্ভাবনা দেখছেন ব্যাটি। তবে শঙ্কা তো রয়েই যাচ্ছে। সঙ্গে আছে এফএ কাপ ও ইউরোপা লিগ-শেষ পর্যন্ত এগুলো যদি ভেস্তে যায়, তাহলে ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া। কারণ হিসেবে ব্যাটি উল্লেখ করেছেন টিভি স্বত্বের চুক্তির বিষয়টি। সবকিছু বন্ধ থাকায় ক্লাব শপের খুচরা আয়ের ওপর প্রভাব পড়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

আবার ফুটবল মৌসুম শেষ করা সম্ভব হলেও তা যে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সেক্ষেত্রে ম্যাচ ডে আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়ার বিষয়টিও উল্লেখ করেন ব্যাটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা