জাতীয়

দেশে করোনায় রেকর্ড ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ২৮ জন। দেশে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১০ জনে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ৪৪ হাজার ৬০৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩৭৫ জন।

শনিবার (৩০ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৪৬৯ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৫ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮০ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ২ হাজার ২২০ জন। ছাড় পেয়েছে ২ হাজা ১১৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৬০ হাজার ২৭৬ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজারেরও বেশি। আক্রান্ত সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ লাখ ৭১ হাজার ৪৪০জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা