জাতীয়

করোনার হটস্পট রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দেয়া করোনাভাইরাসের সংক্রমণের হার দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারাদেশে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে প্রায় ৩৭ হাজার। এরমধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৭৫ জন শনাক্ত হয়েছে ঢাকায়।

রাজধানীর যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চক বাজার, গেন্ডারিয়া, গুলশাল, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ট, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারী বাজার, তেজগাঁও, উত্তরা ও ওয়ারী অন্যতম।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী এ বিষয়ে জানা যায়।

আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী সব থেকে বেশি করোনাভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুর-১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগে মোট ৫৭৬ জন। এরপর মহাখালী ৩৩৭ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ী ৩০৭ জন, রাজারবাগে ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮০ জন, কাকরাইলে ২৯৮ জন, আদাবরে ৪৬ জন, আগারগাঁওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৪৩ জন, বাড্ডায় ১২৭ জন, বনানী ৭১ জন, বংশালে ৯৯ জন, বাসাবোয় ৮৮ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৬ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজারে ৭৯ জন, ধানমন্ডিতে ১৪৯ জন, ইস্কাটনে ৫২ জন, ফার্মগেটে ৪৮ জন, গেন্ডারিয়ায় ১০৮ জন, গ্রীনরোডে ৪৯ জন, গুলশানে ৯১ জন, হাজারীবাগে ৭৯ জন, জুরাইনে ৫৩ জন, কল্যাণপুরে ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চরে ৫৩ জন, খিলগাঁওয়ে ১৫০ জন, কোতয়ালীতে ২৯ জন শনাক্ত হয়েছে।

এছাড়া রাজধানীর লালমাটিয়ায় ৩৯ জন, লালবাগে ১৬২ জন, মালিবাগে ১৩১ জন, মাণ্ডায় ৩৯ জন, মানিকনগরে ৪৫ জন, মিটফোর্টে ৪৬ জন, মগবাজারে ১৯৭ জন, নারিন্দায় ৪০ জন, নিউমার্কেটে ১৪ জন, পল্টনে ৪৯ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ৯৩ জন, রমনায় ৬৩ জন, রাজাবাজারে ৩১ জন, শাহজাহানপুরে ৩৯ জন, শাহবাগে ৮৪ জন, শাখারী বাজারে ৩২ জন, শান্তিনগরে ৫৪ জন, শ্যামলীতে ৮৩ জন, স্বামীবাগে ৫৭ জন, সূত্রাপুরে ৪৭ জন, তেজগাঁওয়ে ১৭৭ জন, উত্তরায় ২১১ ও ওয়ারিতে ৯৪ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা