ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইরানের মুদ্রার সর্বনিম্ন দরপতন!

রোববার (২২ জানুয়ারি) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর ড. মোঃ ফসিউল আলম এবং শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

এছাড়াও ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের জোনপ্রধান, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান এবং ৩৯৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি দেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে প্রতি বছরই ব্যাংকের আমানত, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ

২০২২ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। তিনি সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষিসহ অন্যান্য উৎপাদনমুখী খাতসমূহকে গুরত্ব দেয়ার আহ্বান জানান। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে গ্রাহকদের সেবা প্রদান ও পরিবর্তিত বিশ্ব আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিবেদিত হয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের ভালবাসা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম করতে হবে। তিনি উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সততা, আন্তরিকতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকের সকল কার্যক্রমে নিয়ম কানুন যথাযথ পরিপালনের জন্য তিনি ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন : রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার দিকে খেয়াল রেখে বিনিয়োগ প্রোডাক্টসমূহ প্রণয়ন করেছে। সবগুলো প্রোডাক্টকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করি। কর্মকর্তা কর্মচারিদের পেশাগত যোগ্যতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে ব্যবস্থাপকদের প্রতি নির্দেশ দেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, ইসলামী ব্যাংক জনগণের আমানতের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রণ সংস্থা ও শরীআহর নীতিমালা যথাযথ পরিপালন ইসলামী ব্যাংকের সংস্কৃতির অংশ।

পেশাদারিত্ব, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন এবং আন্তরিকতার সাথে গ্রাহকসেবা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির...

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...

জুলাই শহীদদের ডকুমেন্টারি কেন্দ্র করে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা