বাণিজ্য

স্বপ্নের অনলাইন শপিংয়ে অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন জিপি স্টার গ্রাহকরা

বিজ্ঞপ্তি: সম্প্রতি, টেক সার্ভিস লিডার গ্রামীণফোন এবং জনপ্রিয় রিটেইল চেইন স্বপ্ন একটি পার্টনারশিপ ক্যাম্পেইনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায়, স্বপ্ন অনলাইন প্ল্যাটফর্মের (https://www.shwapno.com) মাধ্যমে কেনা সকল/যেকোনো পণ্যের ওপর জিপি স্টার গ্রাহকদের অতিরিক্ত ৬ শতাংশ ছাড় প্রদান করবে স্বপ্ন।

এখন, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বসবাসকারী জিপি স্টার গ্রাহকরা তাদের কাঙ্খিত মুদিপণ্য ও ঘরের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আরও সাশ্রয়ী মূল্যে নিমিষেই পৌঁছে যাবে তাদের বাড়িতে। এজন্য তাদের যা করতে হবে তা হচ্ছে- অনলাইন শপিং প্ল্যাটফর্ম ভিজিট করে কার্ট পূরণ করতে হবে এবং জিপি স্টার নম্বর ব্যবহার করে ডেলিভারি অর্ডার করতে হবে। অতিরিক্ত ৬ শতাংশ ছাড় ক্যাশ-অন-ডেলিভারি এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতি উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।

স্বপ্ন বাংলাদেশের বৃহত্তম গ্রোসারি চেইন, যার সারা দেশে ২০২টি আউটলেট রয়েছে। প্রায় ১৫ বছরের যাত্রায়, রিটেইলার ব্র্যান্ডটি কান্তার মিলওয়ার্ড ব্রাউন এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কাছ থেকে প্রশংসা এবং স্বীকৃতি অর্জন করেছে।

জিপি স্টার গ্রাহকরা তাদের স্ট্যাটাস চেক করতে এবং আরও অনেক আকর্ষণীয় অফার পেতে ভিজিট করতে পারেন https://www.grameenphone.com/star-program/special-offers অথবা মাইজিপি অ্যাপ। আরও বিস্তারিত জানতে, অনুগ্রহ করে ভিজিট করুন https://www.grameenphone.com/star-program/special-offers/shwapno.।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা