বাণিজ্য

বিক্রেতা উধাও ৫ কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান ‍পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১০ জানুয়ারি) লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত পপুলার লাইফের স্ক্রিনে ৫ লাখ ৬১ হাজার ৯৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে একই সময়ে ফারইস্ট ইসলামী লাইফের স্ক্রিনে ২৪ লাখ ৮২ হাজার ৮৫৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা