বাণিজ্য

ব্যাংক চালু থাকলেই শেয়ারবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন দিয়েছে সরকার। এসময় সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকার কথা বলা হলেও সার্বিক নির্দেশনা জারি হয়নি। জানা যায়নি ব্যাংক ও শেয়ারবাজারের ব্যাপারেও।

শনিবার (২৬ জুন) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। এ ক্ষেত্রে ব্যাংকের লেনদেনের সময়ের ওপর নির্ভর করে শেয়ারবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হবে।’

এর আগে গত ৫ এপ্রিল থেকে সরকার এক সপ্তাহের জন্য লকডাউন দিলে ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তার প্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এরপর ব্যাংকের লেনদেন আধঘণ্টা বাড়ানো হলে শেয়ারবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে সাড়ে ১২টা নির্ধারণ করা হয়। তবে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিন কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার প্রজ্ঞাপন জারি করলে প্রথমে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকের লেনদেন বন্ধ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এরপর শেয়ারবাজারের লেনদেনও বন্ধ ঘোষণা করা হয়।

কিন্তু পরবর্তীতে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য মন্ত্রীপরিষদ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সে সময় ব্যাংক খোলার সিদ্ধান্ত আসার পর শেয়ারবাজারেও লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। লেনদেনের সময় নির্ধারণ করা হয় সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এরপর ৫ মে থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করা হয়। তারপর কিছু ছাড় দিয়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলে ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়। তার প্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেন সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

পরবর্তীতে ৩১ মে থেকে ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেন সময় বাড়িয়ে দুপুর আড়াইটা পর্যন্ত করা হয়। এর মাধ্যমে স্বাভাবিক নিয়মে ফেরে শেয়ারবাজারের লেনদেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা