বাণিজ্য

সিটি ব্যাংকের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তার ব্যবসায়িক কর্মজীবন শুরু হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে একটি বহুজাতিক কোম্পানিতে রূপ দেন তিনি।

ফিনিক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিনিক্স ইন্সুরেন্স, ফিনিক্স টেক্সটাইল মিলস, ইস্টার্ন ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং ওয়ার্কস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ফিনিক্স ফ্যাব্রিক্স লিমিটেড, ফিনিক্স গার্মেন্টস লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড, রংধনু স্পিনিং মিলস লিমিটেড ও ফিনিক্স সিকিউরিটিস লিমিটেড। এছাড়া তিনি দি সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার জোহর নামাজের পর লালবাগ শাহী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা