সংগৃহীত ছবি
বাণিজ্য

পাকিস্তান থেকে চাল আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ।

আরও পড়ুন: বাজারে কমছে শীতকালীন সবজি

শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবার সরকার-অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল।

চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনঃস্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা