টেকলাইফ

আজ রাতে মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে

সান নিউজ ডেস্ক: তরঙ্গ বিন্যাসের কারণে আজ বুধবার রাত থেকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা আট ঘণ্টার জন্য বিঘ্নিত হতে পারে। এক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক পরিষেবার আওতায় থাকা সকল ধরনের সেবা গ্রহিতারা সমস্যার সম্মুখীন হতে পারেন।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আজ রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে। কারণ হিসেবে বিটিআরসি জানিয়েছে, নতুন তরঙ্গের সেবা নিয়ে আসছে মোবাইল অপারেটরগুলো। তরঙ্গ বিন্যাসের প্রথম ধাপ আগেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাস করা হচ্ছে। নতুন বিন্যাসের কারণে এই সমস্যা হতে পারে।

৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গের সেবা দেবে মোবাইল অপারেটরগুলো। নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু হলে আর সমস্যা থাকবে না। উল্লেখিত সময়ের পর থেকে উন্নতমানের সেবা পাবেন গ্রাহকরা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

মিসরে কায়রোর রিং রোডে জ্বালানি ট্রাকে ভয়াবহ আগুন

মিসরের রাজধানী কায়রোতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটে...

উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশথ এই স্লোগানকে সামন...

দেশব্যাপী আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা