খেলা

মেসি-নেইমারদের জন্য ক্লাব ছাড়বেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপে কি নানা কথা ভাসচ্ছে আকাশে বাতাসে। এই গুঞ্জনের আগুনে ঘি টেলে দিলেন, রিয়াল মাদ্রিদের টনি ক্রুস। তিনি ইঙ্গিত দিয়েছেন, ‘সম্ভবত পিএসজি থেকে একজন ফুটবলার যোগ দিতে পারেন আমাদের সঙ্গে।’

এদিকে লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে (পিএসজি) নাম লেখানোর পর থেকেই ভাসছে কিলিয়ান এমবাপে ছাড়বেন প্যারিস। কিন্তু আলোচনা আর গুঞ্জনের ইতি টানলেন খোদ এমবাপে। জানিয়ে দিয়েছিলেন, অন্তত আরও এক বছর পিএসজিতে থাকতে চান তিনি।

মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চান তিনি। ফরাসি ক্লাবটির সঙ্গে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের চুক্তি রয়েছে আরও এক মৌসুম।

তবে গুঞ্জন এরপরও থামেনি। কারণ অনেকেই বাস্তবতা মেলানোর চেষ্টা করছেন। মেসি আর নেইমারের পাশে খেললে কতোটা আলো ছড়াতে পারবেন এমবাপে, সেটি নিয়ে প্রশ্ন আছে।

এ অবস্থায় নিজের ক্যারিয়ারের কথা ভেবেও মেলছিলো গুঞ্জনের ডালপালা। স্প্যানিশ রেডিও কাদেনা সের সেই খবরটি আরও চাঙ্গা করে দেয়। পিএসজির ড্রেসিংরুমেই নাকি খবর আছে এমবাপে প্যারিস ছাড়বেন।

মেসি-নেইমার দলে থাকায় নিজেকে আর এই দলে অপরিহার্য মনে করছেন না তিনি।যদিও পিএসজি ক্রীড়া পরিচালক লিওনার্দো চাইছেন এমবাপে থাকুক তাদের দলে। চুক্তির মেয়াদ শেষ হতে এক বছর বাকি। এর আগে তাকে ছাড়ার পরিকল্পনা নেই।

তবে দলবদলের বাজারে নিশ্চিত কিছু বলার সুযোগ নেই। এমবাপে যদি পিএসজি ছাড়েনই তবে তার গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা