খেলা

ফ্রান্সের কাছে হেরে পর্তুগালের বিদায়

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০১৯ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার পর ২০১৯ সালে নেশনস লিগের আসরের শিরোপাও ঘরে তুলেছিল পর্তুগাল। কিন্তু নতুন এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে পারছে না তারা। ২০২০ সালের নেশনস লিগের মূলপর্বে ওঠার আগেই বাদ পড়ে গেল তারা।

শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও পর্তুগাল। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। যে কারণে এ ম্যাচের ফলাফলের গুরুত্ব ছিল অনেক বেশি। কেননা এ ম্যাচের সমীকরণ ছিল, জয়ী দল পাবে ফাইনালসের টিকিট আর শেষ হয়ে যাবে হেরে যাওয়া দলের সম্ভাবনা।

এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে পর্তুগালের মানসিকভাবে এগিয়ে থাকার সাহস ছিল ঘরের মাঠে ম্যাচ হওয়ায়। কিন্তু তারা সেটি তেমনভাবে কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটিমাত্র গোল করে জয়ের তুলে নেয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ও নেশনস লিগের ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে সফরকারী ফ্রান্স।

১-০ গোলের এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে ফ্রান্স। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১০ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ফ্রান্স হারলে এবং পর্তুগাল জিতলে দুই দলের পয়েন্টই হবে সমান ১৩। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে ফ্রান্স। যে কারণে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের শিরোপা দৌড় থেকে বিদায়।

অথচ ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে পর্তুগিজরা। একের পর আক্রমণ সাজিয়েছে ম্যাচের দুই অর্ধেই। কিন্তু কাজের কাজ গোল তারা পায়নি। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশ কয়েকটি জোরালো প্রচেষ্টা নাকচ করে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।

তবে কম যায়নি ফ্রান্সও। কঠিন পরীক্ষা নিয়েছে পর্তুগালের রক্ষণের। প্রথমার্ধের পুরোটা সময় নিজেদের জাল অক্ষত রাখেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও। কিন্তু ভুল করে বসেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই। সেই ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এনগোলো কান্তে।

ম্যাচের ৫৩ মিনিটের সময় আদ্রিয়ান র‍্যাবিয়টের নিরীহ এক শট ঠেকাতে গিয়েও গ্লাভসছাড়া করে ফেলেন প্যাট্রিসিও। ফলে খালি জায়গায় পেয়ে যান কান্তে। সহজ সুযোগ পেয়ে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন কান্তে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা