সংগৃহীত
জাতীয়

নাটোর-৪ আসনের নির্বাচন ১১ অক্টোবর 

জেলা প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী মাসের ১১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পুলিশ

এর আগে, গত ৩ সেপ্টেম্বর এক গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় নাটোর-৪ আসনটি শূন্য হয়েছে।

সংবিধান অনুসারে, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। জানা যায়, এরইমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে। আসনটি গত ৩০ আগস্ট শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন সম্পন্ন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: আগামীকাল ভারতে যাবেন প্রধানমন্ত্রী

ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আগামী ১ নভেম্বর থেকে গণনা শুরু হবে। আর আগামী ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। ইতি মধ্যে কমিশনের কাছে উপ-নির্বাচনের নিয়ে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন আলোচনার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেবে।

গত ২৬ আগস্ট আব্দুল কুদ্দুস নাটোরের একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি রাজনৈতিক জীবনে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা