ছবি : সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

ঢাকা জেলা প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই স্লোগানকে সামনে রেখে দৈনিক স্বাধীন সংবাদের উদ্যোগে আলোচনা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ অডিটিডিয়ামে, "শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে" শীর্ষক আলোচনা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

আরও পড়ুন : মুন্সীগঞ্জের বড় বাজারে অগ্নিকাণ্ড

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু (এমপি)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, এইচ এইচ টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আবুল বাশার মজুমদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসলাম উদ্দিন তালুকদার, ও উপদেষ্টা মো. বায়েজিদ সাউথ, নুরুল আবছার তৌহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল ইসলাম, সাপ্তাহিক পল্লী সমাচারের নির্বাহী সম্পাদক মো. ফেরদৌস রহমান মিলন।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে মানববন্ধন

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, সবকিছুর জন্য একটা যোগ্য নেতৃত্ব দরকার, আর বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের দারিদ্র্যের কলঙ্ক, হাত পাতার কলঙ্ক, বিদেশি পচা গম খাওয়ার কলঙ্ক সবকিছু মুছে গেছে। দেশ আজ কলঙ্ক মুক্ত ও সমৃদ্ধ হচ্ছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাঁচ ভাগের চার ভাগ বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারও সেটাকে নানা সুযোগ সুবিধার মাধ্যমে উৎসাহিত করে আসছে।

আরও পড়ুন : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সরকার জামাল উদ্দিন, এশিয়ান টিভির রিপোর্টার মো. রাজীব তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ওয়াহিদ, হেলাল উদ্দিন ও দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মো. ফিরোজ উদ্দিনসহ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা