রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
জাতীয়

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশন, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইনের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সেখানে আরও বলা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকা, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা