জাতীয়

সেনানিবাসের কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা স্বাগত জানান।

আরও পড়ুন: তোকে না পেয়ে, তোর ছেলেকে মারলাম

এ সময় নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র সেখানে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেনানিবাস নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া। পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন। রাষ্ট্রপতি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।

প্রসঙ্গত, ২৭৫ একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি তার পৈতৃক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’ এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

আরও পড়ুন: রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ল

এ সময় কিশোরগঞ্জ-৪ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি গত সোমবার (২২ আগস্ট) তার নিজ জেলা কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চার দিনের সফরে এসেছেন। চার দিনের সফর শেষে রাষ্ট্রপতি আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকায় ফিরবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা