ট্রেন চলাচল (ছবি: সংগৃহীত)
জাতীয়

সকাল থেকে ঢাকা ছাড়ল ২০ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক: আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতরের। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ।

শুক্রবার (২৯ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের কিছুটা চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়েছে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মো. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজকে তৃতীয় দিনের মতো ঈদযাত্রা করছেন মানুষ। আজ সারাদিনে ১২২টি ট্রেন ঢাকায় আসবে এবং যাবে। এরমধ্যে রয়েছে স্পেশাল ট্রেন। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-খুলনা-ঢাকা এই দুটি ট্রেন স্পেশাল হিসেবে যাতায়াত করছে।

আরও পড়ুন: খিলগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রেন আসতে দেরি হওয়ার বিষয়ে স্টেশন মাস্টার বলেন, দুটি ট্রেন স্টেশনে আসতে বিলম্ব করলেও আমরা সেগুলোকে আধা ঘণ্টার মধ্যে গন্তব্যে ছেড়ে দিতে পেরেছি। চেষ্টা করছি কীভাবে দ্রুত ঢাকা থেকে ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া যায়। বিলম্বিত ট্রেন দুটির পথ দূর হওয়ায় যাত্রী উঠানামা ও বিরতিতে কিছু সময় ব্যয় হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা